আমরা Open Doors (মুক্ত দ্বার) প্রকল্প। আমরা সমস্যার সম্মখীন হওয়া অনুরাগী বিষয়বস্তুকে আশ্রয় প্রদান করতে নিয়োজিত। আমরা বিভিন্ন রকমের অনুরাগী কর্ম এবং অনুরাগী সংস্কৃতির শৈল্পিক কলা সংরক্ষণ করার বেশ কিছু উপ-প্রকল্প এবং উদ্ধার প্রচেষ্টার সঙ্গে যুক্ত।
আমাদের উদ্দেশ্য হচ্ছে ভবিষ্যতের জন্য স্রষ্টাদের সম্মান জানিয়ে অনুরাগীকর্ম সংরক্ষণ করে রাখা।
আমাদের মূল্যবোধ হল
- স্রষ্টাদের এবং একে অপরকে শ্রদ্ধা করা
- একটি দল হিসেবে কাজ করা
- উৎকৃষ্ট গ্রাহক সেবা প্রদান করা
- বহুত্ববাদকে সম্মান জানানো এবং উৎসহপ্রদান করা, যার মধ্যে অন্তর্ভুক্ত (কিন্তু সীমাবদ্ধ নয়):
- আমাদের সমিতির স্বেচ্ছাসেবকদের বিবিধ পরিচয়
- অনুরাগী কর্মের ভাষা এবং সাংস্কৃতিক উৎস, যেমন ইংরেজি নয় বা পাশ্চাত্যের নয় এমন সংগ্রহশালা আমদানিকে একই অগ্রাধিকার দেওয়া
- অনুরাগী কর্মের নানা ভাষা
- ভাষা, সাংস্কৃতিক উৎস, এবং যেই ভাষার আসল কর্মের (canon বা ক্যানন) ওপর ভিত্তি করে অনুরাগী কর্ম তৈরী হয়েছে
- একে অপরের, প্রকাশকের, অন্যান্য OTW (রূপান্তরাত্মক কর্মের সংস্থা)-র সমিতির, এবংঅনুরাগী সম্প্রদায়ের সাথে মন খুলে ভাবনার আদানপ্রদান করা
- কাজ শেষ করা এবং সময় মত সম্পাদক, স্রষ্টা, অন্যান্য OTW সমিতি এবং একে অপরের থেকে আসা বার্তার উত্তর দেওয়া
- আমাদের কাজকর্মের পদ্ধতি আরো উন্নত করে যাওয়ার প্রতি দায়বদ্ধ থাকা, যার মধ্যে অন্তর্ভুক্ত অনুরাগী সম্প্রদায়ের এবং অভ্যন্তরীণ থেকে পাওয়া প্রতিক্রিয়া
- সব সংগ্রহশালা, অনুরাগী ম্যাগাজিন আর অনুরাগী কর্মের একটি নিজস্ব মূল্য আছে এবং তারা সমান হয়ে তৈরি হয়েছে, এটা বিশ্বাস করা
- ডিজিটাল সংগ্রহের ক্ষেত্রে বর্তমানের সেরা পদ্ধতিগুলির সঙ্গে তাল মিলিয়ে কর্মপ্রবাহ এবং প্রণালী তৈরী করা
- কর্মপ্রবাহের পদ্ধতি তৈরি ও প্রতিষ্ঠিত করা এবং লিখে রাখা
- স্বেচ্ছাসেবকদের আমাদের উদ্দেশ্য, মূল্যবোধ, এবং প্রতিষ্ঠিত কর্ম পদ্ধতি জানানো এবং সেই অনুযায়ী কাজ করার জন্য প্রশিক্ষণ দেওয়া
আমাদের কাজকর্মের মধ্যে অন্তর্ভুক্ত:
- অনলাইন সংগ্রহশালা (পাতাটি ইংরাজীতে উপলব্ধ):
অনলাইন সংগ্রহশালা পাতাটি উদ্ধার করা সংগ্রহশালা এবং আহ্বানগুলির Archive of Our Own – AO3 (আমাদের নিজস্ব সংগ্রহশালা)-তে থাকা পাতার সাথে সংযুক্ত। এই অনলাইন সংগ্রহশালা মুক্ত দ্বারের কাজকর্মের সবচেয়ে বৃহৎ অংশ। - বিশেষ সংগ্রহ (পাতাটি ইংরাজীতে উপলব্ধ): যে সব ডিজিটাল প্রকল্প এই মুহূর্তে AO3 বা ফ্যানলোর-এ সংহীত করা যাচ্ছে না, সেগুলো বিশেষ সংগ্রহে অন্তর্ভুক্ত হয়। এর মধ্যে পিডিএফ, মাল্টিমিডিয়াতে অনুরাগী-কর্ম, ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ অনুরাগী- ওয়েবসাইট, এবং অন্যান্য ডিজিটাল শৈল্পিক কর্ম সবই আছে।
- Fan Culture Preservation Project (অনুরাগী সংস্কৃতি সংরক্ষণ প্রকল্প): এটি OTW (রূপান্তরাত্মক কর্মের সংস্থা) এবং বিভিন্ন প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগ, যথা আইওয়া বিশ্ববিদ্যালয়ের স্পেশ্যাল কালেকশন (বিশেষ সংগ্রহ) বিভাগ যা ফ্যানজাইন (অনুরাগী প্রকাশিত ম্যাগাজিন) এবং অনুরাগী সংস্কৃতির অন্যান্য অ-ডিজিটাল মাধ্যমগুলি সংগ্রহ এবং সংরক্ষণ করে।
- AO3 Fanzine Scan Hosting Project (AO3 অনুরাগী ম্যাগাজিন স্ক্যান হোস্টিং প্রকল্প): এটি OTW এবং জাইনডমের (Zinedom) একটি যৌথ প্রকল্প, একটি অনুরাগী-চালিত সংরক্ষণ উদ্যোগ যার উদ্দেশ্য হচ্ছে অনুরাগী ম্যাগাজিনের ডিজিটাইজ করা কপি AO3-তে নিয়ে আসা।
- GeoCities Rescue Project (জিওসিটিস উদ্ধার প্রকল্প) (ইংরেজিতে পাতাটা পাওয়া যাবে): অক্টোবর ২০০৯ এ ইয়াহুর জিওসিটিস বন্ধ করে দেওয়ার ফলে যেই অনুরাগী ওয়েবসাইটগুলো হারিয়ে যেত, সেইগুলোকে সংরক্ষণ করতে নিয়োজিত একটা প্রকল্প।
- ইয়াহু গ্রুপস উদ্ধার প্রকল্প (পাতাটি ইংরাজীতে উপলব্ধ): ভ্যেরিজোন (Verizon) জানুয়ারি ২০২০-তে ইয়াহু গ্রুপস বন্ধ করে দেওয়ার ফলে ইয়াহু গ্রুপসে থাকা যে সব অনুরাগী সাহিত্য, অনুরাগী শিল্প এবং মেটা বিপন্ন, সেইগুলি সংরক্ষণ করতে নিয়োজিত একটা প্রকল্প।
মুক্ত দ্বার প্রকল্প এবং আমাদের পদ্ধতির সম্বন্ধে আরো তথ্য পেতে, অনুগ্রহ করে আমাদের প্র.জি.প্র. পাতায় যান।